NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

রোকেয়া হায়দার ,আমাদের রোকেয়া আপা- হুমায়ুন কবীর ঢালী


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩৩ এএম

রোকেয়া হায়দার ,আমাদের রোকেয়া আপা- হুমায়ুন কবীর ঢালী

রোকেয়া হায়দার। আমাদের রোকেয়া আপা। বেতার ও টিভি শ্রোতা দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলা বিভাগের প্রধান (সম্প্রতি অবসরে গিয়েছেন)।  নারী সাংবাদিকতার অহংকার। বাংলাদেশের সাংবাদিকতায় রোকেয়া হায়দার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।  অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি সাহস হারাননি। পুরুষ শাসিত সমাজে একজন রোকেয়া হায়দার হয়ে উঠার পেছনে সাহস, মেধা, সময়, শ্রম ব্যয় করেতে হয়েছে। রোকেয়া হায়দার একদিনে গড়ে ওঠেননি। 
যশোরের মেয়ে হলেও বাবার কর্মসূত্রে রোকেয়া হায়দারের জন্ম কলকাতায়। সেখানেই সেন্ট জোনস বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু।
পরে ঢাকার তোপখানা রোডে থেকে ইডেন কলেজে পড়াশোনা এবং পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্টবিজ্ঞানে মাস্টার্স অর্জন করেন।
১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারর নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসাবে কাজ শুরু করেন। ১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তখন থেকেই ঢাকা বেতার ও টিভিতে নিয়মিত খবর পড়তেন।
১৯৮১ সালে  যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকার (ভিওএ) আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান। সেই থেকে পুরাদস্তুর সাংবাদিক বনে যান। ২০১১ সাল থেকে ভিওএ’র বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন  শুরু করেন। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাংলা বিভাগে তিনিই প্রথম নারী।
৪০ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য আমেরিকার সম্মানজনক 'অল স্টার অ্যাওয়ার্ড' রোকেয়া হায়দারের ঝুড়িতে এসেছে।
এছাড়া কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
আজ মহীয়সী এই নারীর জন্মদিবস।
শুভ জন্মদিন আপা। শুভ কামনা নিরন্তর।