NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ছাতিয়ানগ্রামের, কাল্লাগাড়ি গ্রামের আবুল হোসেন এর ইন্তেকাল


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:৫৯ পিএম

ছাতিয়ানগ্রামের, কাল্লাগাড়ি গ্রামের আবুল হোসেন এর ইন্তেকাল

এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী. বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, কাল্লাগাড়ি গ্রামের আবুল হোসেন রাজ বাধ‍ক‍্য জনিত কারনে (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি………..রাজিউন)। তিনি উপজেলার ছাতিয়ানগ্রামের কাল্লাগাড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার  রাত সাড়ে ০৮ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা শুক্রবার বাদ জুম্মা তার নিজ কাল্লাগাড়ি গ্রামে  জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে মরদেহ দাফন করা হয়।শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আদমদিঘী আওয়ামী লীগের সহ- সভাপতি  এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব  আব্দুল হক (আবু)। তিনি বলেন, আবুল হোসেন ভাই দীর্ঘদিন সমাজের জন্য ভালো কাজ করে গেছেন। তিনি  একজন ভালো ও সাদা সরল মনের মানুষ ছিলেন। তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন এবং সবার সঙ্গে ওঠা বসা করতেন। সেই সঙ্গে নিয়মিত  নামাজি ব‍্যাক্তি ছিলেন। আরও বলেন, মহান  আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাত দান করেন।

এছাড়াও মরহুমের জানাজায় শরীক হন ইউ পি,সদস্য মনি জুলফিকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহসিন  আলী, সাবেক মেম্বার আশরাফুর রহমান, ইয়ারব আলী, খন্দকার তহিদ আলী, গোলাম রব্বানী, বেলাল হোসেন, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ  কাল্লাগাড়ি ও সাগরপুর, নিমাইদিঘী এবং পাহালোয়ানপাড়া গ্রামের ধর্মপ্রান মুসুল্লিবৃন্দ অংশ গ্রহন করেন।