NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৬ এএম

আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,আদমদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন।এ ফুটবল টুর্নামেন্ট খেলায় ৭টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ফুটবল খেলায় সান্তাহার ইউনিয়ন পরিষদকে ১গোলে পরাজিত করে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। উক্ত ফুটবল খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম স্বপন, সহকারী রেফারি হিসেবে ছিলেন শামিম ও টিটু এবং মোমিন।