NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সকল মার্কিন রাষ্ট্রদূতদের গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নিতে বললেন বাইডেন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৯ পিএম

সকল মার্কিন রাষ্ট্রদূতদের গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নিতে বললেন বাইডেন

বার্ষিক 'চিফ অফ মিশন' সম্মেলনের জন্য ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলরা। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে তাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন।   রাষ্ট্রদূতদের সামনে বক্তৃতা রাখতে গিয়ে বাইডেন বলেন, আমেরিকা আজকে কী করছে এবং আমেরিকা তার কাজটি কতোটা ভালোভাবে করছে তা "পরবর্তী চার বা পাঁচ প্রজন্ম কেমন ধরনের হবে সেটি নির্ধারণ করতে চলেছে।" হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে বলা হয়ঃ গণতন্ত্রের কথা উল্লেখ করে বাইডেন তার দূতদের মানবাধিকারকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে বলেন, "যাতে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি।"  

"এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ" সম্পর্কে বলতে গিয়ে বাইডেন জানান, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে পুতিন যে নৃশংস যুদ্ধ চালাচ্ছেন তিনি তার বিরুদ্ধে "দাঁড়িয়েছেন"। যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের আত্মরক্ষায় সহায়তা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, "কারণ আমরা যদি এটা না করি, তাহলে কি হবে কল্পনা করুন। চিন্তা করুন। এটি রসিকতার কোনো বিষয় নয়।" জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা করা এবং পরবর্তী মহামারীর জন্য আরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করতে বৈশ্বিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রসঙ্গ টানেন বাইডেন।   আজারবাইজান ভিত্তিক বার্তা সংস্থা তুরান ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্টের উক্ত বক্তব্যের সময় তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সকল রাষ্ট্রদূতদের সাথে তিনি নিজের বেশ কিছু ছবিও পোস্ট করেন।