NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

কিছু দেশ ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকারের’ অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে : চীনা মুখপাত্র


আকাশ: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৪৮ এএম

কিছু দেশ ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকারের’ অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে  হস্তক্ষেপ করছে : চীনা মুখপাত্র

 


১৪ জুন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে সব ধরনের আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরোধিতা করতে চায় চীন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে জনাব ওয়াং ওয়েন বিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তব্য আমরা দেখেছি। কিছু কিছু দেশ নিজ দেশের বর্ণবৈষম্য, বন্দুক সহিংসতা, মাদক সমস্যাসহ নানা বিষয় উপেক্ষা করে আসছে। তবে, তারা দীর্ঘমেয়াদী ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকারের’ অজুহাতে বাংলাদেশসহ ব্যাপক উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ইচ্ছামত হস্তক্ষেপ করছে। 

শেখ হাসিনার ভাষণ শুধু বাংলাদেশের মানুষের গাম্ভীর্যপূর্ণ ও ন্যায়সঙ্গত অবস্থানই নয়, বরং তা আর্ন্তাজাতিক সমাজ, বিশেষ করে উন্নয়নশীল দেশের অভিন্ন বক্তব্য।
চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশ হচ্ছে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। বাংলাদেশের স্বার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা, স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি পালন করা এবং নিজ দেশের পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বাছাইয়ের বিষয়ে চীনের দৃঢ় সমর্থন ঘোষণা করেন তিনি। বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা ও জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি রক্ষা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি এগিয়ে নিতে চায় চীন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।