NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২১ পিএম

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে জরিমানা

 

 

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৪ ওষুধ ফার্মেসীর ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার(১৯ জুন) দুপুরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জেলার সদর উপজেলার নীলমণিগঞ্জ এলাকায়  অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

 

ভোক্তা অধিকার সূত্রে জানাযায়,চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাইন্সের একটি টিমের সহযোগিতায় সোমবার দুপুরে জেলার সদর উপজেলার নীলমনিগঞ্জ এলাকায় অভিযানে ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স মা ফার্মেসী নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিক্রয়ের উদ্দেশ্যে সেলফে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুফল কুমার ফোজদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধ ও ধারায় মেসার্স আনোয়ারা ফার্মেসির মালিক মো. আব্দুল্লাহ আল মামুনকে ২ হাজার টাকা, মেসার্স দত্ত ফার্মেসীর মালিক কৃষ্ণ কুমার দত্তকে ২ হাজার টাকা মেসার্স মেডিসিন সেন্টারের মালিক মো.কামাল হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।