NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগরে সড়কে মোটর সাইকেল আরোহীর দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৮ পিএম

জীবননগরে সড়কে মোটর সাইকেল আরোহীর দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

 

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দূর্ঘটনায় জাহিদ হাসান রিয়াজ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।নিহত রিয়াজ দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে ও উথলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। বুধবার(২১ জুন) বেলা ১২ টায় জীবননগর উপজেলার সন্তোসপুর বাসস্ট্যান্ডের নিকট এই দূর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষ সূত্রে জানাযায়, বুধবার বেলা ১২ টার দিকে মোটরসাইকেল নিয়ে দর্শনা থেকে  খালার বাড়ি কাশিপুর যাচ্ছিলেন রিয়াজ। যাওয়ার পথে আন্দুলবাড়ীয়া সড়কে সন্তোসপুর  বাসস্ট্যান্ডের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।