NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ১৯ বাংলাদেশি আটক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৯ পিএম

থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ১৯ বাংলাদেশি আটক

  থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতরা সবাই অবৈধ অভিবাসী। এসময় চার থাই নাগরিককেও আটক করা হয়। বৃহস্পতিবার (২২ জুন) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের আটক করা হয়।  আটককৃত এসব বাংলাদেশি মালয়েশিয়া যাচ্ছিলেন। শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।   প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশের ব্যাং ক্লাম জেলায় পাঁচটি গাড়ি আটকানোর পর চার থাই নাগরিক এবং ১৯ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 ব্যাংকক পোস্ট বলছে, থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশ থেকে সোংখলা প্রদেশ হয়ে একদল অবৈধ অভিবাসীকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন গোয়েন্দা তথ্য পায় পুলিশ। আর এই তথ্যের ভিত্তিতেই ব্যাং ক্লাম জেলায় পুলিশ পাঁচটি গাড়ি আটকায় এবং ১৯ বাংলাদেশিসহ ২৩ জনকে আটক করে।  সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি অভিবাসীদের পাঁচটি গাড়িকে ধাওয়া করে এবং রাত্তাফুম ও ব্যাং ক্লাম জেলার মধ্যবর্তী এশিয়ান হাইওয়ের একটি স্থানে তাদের থামাতে সক্ষম হয়।   আটককৃত থাই নাগরিকদের চারজনই গাড়ি চালক। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তবে গাড়িচালক পঞ্চম ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া ওই পাঁচটি গাড়িতে বাংলাদেশ থেকে আসা ১৯ জন অভিবাসীকে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত ওই চার চালক জানিয়েছে, থাই মুদ্রায় মাথাপিছু ২৫০০ বাথে বাংলাদেশি অভিবাসীদের সামুত প্রাকান থেকে সোংখলা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সোমচাই নামক এক ব্যক্তি তাদেরকে ভাড়া করেছিল।  অন্যদিকে আটককৃত বাংলাদেশি অভিবাসীরা বলেছেন, তারা প্রথমে বাংলাদেশ থেকে আকাশপথে কম্বোডিয়ায় পৌঁছান এবং সেখান থেকে বুধবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে তাদেরকে সামুত প্রাকানে নিয়ে যাওয়া হয়।   মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে দালালরা তাদের প্রত্যেকের কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা করে নিয়েছে বলেও জানিয়েছেন এই বাংলাদেশিরা।  ব্যাংকক পোস্ট বলছে, আটককৃত থাই গাড়ি চালকদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশকারী বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে অবৈধ প্রবেশের অভিযোগে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটককৃত ওই বাংলাদেশি নাগরিকদের ব্যাং ক্লাম থানায় হস্তান্তর করা হয়েছে।