NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যানে ও চীনা প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক


রুবি: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১১:২২ এএম

বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যানে ও  চীনা প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ২৬ জুন থিয়ানচিনে বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে লি ছিয়াং বলেন, বিশ্ব অর্থনীতি বিশ্বায়নের পথে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় করা ও পরিপূরক উৎপাদনের বলিষ্ঠ চাহিদা এবং অপরিবর্তনীয় ঐতিহাসিক প্রবণতা রয়েছে। বিভিন্ন দেশের উচিত পরস্পরের সমঝোতা জোরদার করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং ভুল বোঝাবুঝি কমানো। পাশাপাশি পারস্পরিক উপকারিতার ভিত্তিতে স্বার্থের মিশ্রণ বাড়ানো এবং আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা উচিত। চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণে অবিচল থাকবে। 

বিভিন্ন পক্ষের সঙ্গে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠন এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করতে চায় বেইজিং।
ক্লাউস সোয়াব বলেন, বিশ্ব অর্থনীতি ফোরাম চীনের সঙ্গে অংশীদারি সম্পর্ক জোরদার করতে চায়। পাশাপাশি, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করতে, পারস্পরিক আস্থা বাড়াতে এবং সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। যাতে উভয়ের জয় হয়, জলবায়ু পরিবর্তনসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা যায়।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।