NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩৩ এএম

সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল

 গানে মোর কোন ইন্দ্রধনু... গেয়ে যিনি আপামর বাঙালির মন জয় করেছিলেন সেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িটি মঙ্গলবার ধুলোয় মিশিয়ে দিল একাধিক বুলডোজার। লেক গার্ডেন্সের বাড়িতে পড়ে রইলো শুধু স্মৃতি। সেই স্মৃতি বড় বেদনার। লেক গার্ডেন্সের এই বাড়িতে তৈরি হবে বহুতল। প্রোমোটার এর থাবা এই ভিনটেজ, ঐতিহ্য সম্পন্ন বাড়িটিতে।   তবে, সন্ধ্যার পরিজনদের সম্মতিতেই এই বাড়ি ভাঙা হলো। বাড়ির নেমপ্লেটে এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী শ্যামল গুপ্তর নাম ঝুলছে- এস গুপ্ত।   ধুলোয় ধূসরিত হওয়া বাড়ির ভগ্নস্তুপ এর মধ্যে রং চটা একটি ঘরে গোলাম আলি খানের ছবি। চারপাশে স্মৃতির ভার। তার মধ্যে তবু বাড়িটা ছিল, লোকে বলতো- এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যা থেকে লেক গার্ডেন্সের এই জায়গাটিতে মহাশূন্য... শুধু স্মৃতি, আর কিছু নয়।