NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

নিমাইদিঘী জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:১৫ এএম

নিমাইদিঘী জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

এম আব্দুর রাজ্জাক, (নিমাইদিঘী) বগুড়া থেকে : বগুড়ার  আদমদিঘী উপজেলার  ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের জামে মসজিদে  ত্যাগের আদর্শে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭:৩০ মিনিটে  তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঈদে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছে মুসলমানরা।

সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন মুসল্লিরা স্থানীয় মসজিদে সমবেত হন ( বৃষ্টির) কারনে ঈদগাহ ময়দানে জামাত আদায় করা সম্ভব হয় নাই।ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে তাঁরা মোনাজাত করেন। নামাজ শেষে সবাই ত্যাগের আদর্শে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন।

নিমাইদিঘী জামে মসজিদে  ঈদের  জামাত অনুষ্ঠিত হয়। এ সময় সমাজের বিভিন্ন সর্বস্তরের সাধারণ মানুষ এবং প্রবাসী, সাংবাদিক সহ বিভিন্ন চাকরি জিবী গন ওই জামাতে অংশ নেন। পবিত্র ঈদ উল আযহার নামাজ ও দোয়া পরিচালনা করেন নিমাইদিঘী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম  হাফেজ মাওলানা মোঃ শাহ ওয়ালিল্লাহ।এছাড়াও আজ নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।