NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ভাঁজ করে সাজিয়ে রাখা "স্বপ্নগুলো"---  জিনাত আহমেদ মিতু


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৫০ এএম

ভাঁজ করে সাজিয়ে রাখা "স্বপ্নগুলো"---  জিনাত আহমেদ মিতু

 

জিনাত আহমেদ মিতু  

ভাঁজ করে সাজিয়ে রাখা "স্বপ্নগুলো"

সাবধানে একটা নামাতে গিয়ে,

হুড়মুড়িয়ে গড়িয়ে পড়তেই

দুহাত দিয়ে বুকে জড়িয়ে নিলাম।

একটাও মাটিতে পরতে দিবো না

দিতে নেই।

প্রতিটা স্বপ্নে মাখা নিজস্ব সুবাস

ঘ্রানেই বিহ্বলিত মন, প্রান।

বছরের পর বছর জমিয়ে রাখা,

মাঝেসাঝে বের করে দেখে নেয়া

ঠিকঠাক অাছেতো?

জীবনের সাথে সপ্নমেখে, হেঁটে

কিংবা দৌড়ে পাড়ি দেয়া মূহুর্ত,

তোমরা কখনোই থেমে নেই

যেমন থেমে নেই জমাতে থাকা

স্বপ্নের।

পূর্ণতায় প্রাপ্তি?মনে হয় না,

স্বপ্নগুলো আলো জ্বেলে

পথ সহজ, আনন্দময় করুক

একের পরে এক স্বপ্ন ভাঁজের

আকাংখায় আমি উজ্জীবিত হই

বারংবার.......