NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়: তামিম


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৯ এএম

প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়: তামিম

 প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফি ও তামিম। ছবি: ফোকাস বাংলা আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সেই ঘোষণার একদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত পাল্টালেন তিনি। আজ (শুক্রবার) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই ব্যাটার। সেখান থেকে বেরিয়ে জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। কারণ তার পক্ষে প্রধানমন্ত্রীকে না বলা সম্ভব নয়।   বৃহস্পতিবার দেশের ক্রিকেটের ওপর দিয়ে বড় একটা ঝড়ই বয়ে গেছে। চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তামিম। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংবাদ সম্মেলন করে। এর মাঝেই আজ গণভবনে ডাক পড়ে তামিমের।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম।

গণভবন থেকে বেরিয়ে এই ওপেনার বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’ সিদ্ধান্ত পরিবর্বনের ক্ষেত্রে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজারও ভূমিকা আছে।  তামিম বলেছেন, ‘তাতে (সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে) অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।