NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আওয়ামী লীগের সমাবেশে দু’গ্রুপের মারামারি


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১৪ এএম

আওয়ামী লীগের সমাবেশে দু’গ্রুপের মারামারি

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দু’গ্রুপের মধ্যে  মারামারি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ দুপুর পৌনে ২টার দিকে মঞ্চের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের একে অপরের দিকে চেয়ার ছুড়তে দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে বসে পড়ার জন্য বলছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।  

 মাইক হাতে নিয়ে তিনি বলেন, আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না। মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, এই তোমরা বসে পড়ো, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মঞ্চে উপস্থিত মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, 'পৌনে ২টার দিকে মহানগর দক্ষিণের সভাপতি মন্নাফী ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ার বসে যান, এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।