NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ শিব্বীর আহমেদ’র ৫টি নতুন বই


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৫৩ পিএম

৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ শিব্বীর আহমেদ’র ৫টি নতুন বই



নিউইয়র্ক: মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৫টি নতুন বই পাওয়া যাবে। বইগুলো হল একুশের বইমেলায় প্রকাশিত প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’, মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’, কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’, ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা’ এবং ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’।

এই ৫টি বই ছাড়াও শিব্বীর আহমেদ এর প্রকাশিত অন্যান্য বইসমুহ পাওয়া যাবে ৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এর অন্বয় ও অনন্যা স্টলে। এখানে উল্লেখ্য, ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ শিব্বীর আহমেদ এর বই ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা’ এবং ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনি।

বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত শিব্বীর আহমেদ বিভিন্ন কলাম সংকলন নিয়ে অন্বয় প্রকাশ বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেছে নির্বাচিত কলাম। বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’ বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেছে তুর্য প্রকাশনি। বইটির প্রচ্ছদ করেছেন মশিউর রহমান। কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনি। রূপালী জোছনার জল বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

শিব্বীর আহমেদ সম্পাদিত ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’ বইটির প্রথম প্রকাশ জুলাই ২০২৩ এবং বইটি বাজারে এনেছে অনন্যা। বইটিতে সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ নিয়ে প্রকাশিত বিভিন্ন ভাবনা স্থান পেয়েছে। বইটি থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা বইটির প্রচ্ছদ করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। ফটোবুক ‘অদ্যম শেখ হাসিনা’ বইটিতে ২০০৬-২০০৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরের বিভিন্ন ছবি স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন শিব্বীর আহমেদ নিজেই।