NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ছিটমহল বিনিময় দিবস পালিত


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১৪ এএম

ছিটমহল বিনিময় দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের সাত বছর পূর্ণ হয় ৩১ জুলাই। দিবসটি পালনের জন্য লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের একশো ১১টি বিলুপ্ত ছিটমহলের মানুষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
“ছিটমহল বিনিময় দিবস” পালন উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটি বিলুপ্ত ছিটমহলে সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতরাতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রাত ১২টা এক মিনিটে কেককাটা ও মোমবাতি প্রজ্জ্বলন।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১শে জুলাই তারিখের মধ্যরাত থেকে ভারত ও বাংলাদেশ এই দু’দেশের মধ্যে একশো ৬১টি ছিটমহল বিনিময় সম্পন্ন হয়।

এর মধ্যদিয়ে বাংলাদেশের ভিতরে থাকা ভারতের একশো ১১টি এবং ভারতের ভিতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময় হওয়ায় বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে দীর্ঘ ৬৮ বছরের অমিমাংসিত সংকটের সমাধান হয়। এসব ছিটমহলের মানুষ নাগরিকত্ব অর্জন করেন এবং অর্ধ-লক্ষাধিক মানুষ মুক্তির আনন্দে মেতে উঠেন।