NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৫ এএম

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ভারত, বাংলাদেশ ও কুয়েত সফর করবেন। আগামী ২ আগস্ট থেকে ১০ আগস্ট তিনি এই সফর করবেন। সিসন খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা, বৈশ্বিক স্বাস্থ্যগত অগ্রগতি, মানবাধিকার ও মানবিক চাহিদা চিহ্নিত করা, শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহযোগিতাসহ মার্কিন বহুপক্ষীয় অগ্রাধিকার নিয়ে পরামর্শ করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুযায়ী, জ্যৈষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে জাতিসংঘে আমাদের সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী সেক্রেটারি-জেনারেল হওয়ার জন্য ডোরেন বোগদান-মার্টিনের প্রার্থিতার জন্য মার্কিন সমর্থনের ওপর আলোকপাত করা হবে। সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ কীভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে ধারণা বিনিময় করবেন।

সিসন ২০২১ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি শ্রীলঙ্কা ও মালদ্বীপে মার্কিন রাষ্ট্রদূত (২০১২-২০১৪), লেবাননে মার্কিন রাষ্ট্রদূত (২০০৮-২০১০) ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন রাষ্ট্রদূত (২০০৪-২০০৮) হিসেবে দায়িত্ব পালন করেন।