NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:১৫ পিএম

নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন

একদফা দাবিতে আগামীকাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি এই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান।   বুধবার সন্ধ্যা ৬টায় দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নিরাপত্তা বলয় গড়ে তুলেন তারা।  সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতা কর্মীরা। এই জনসমাগমকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াপল্টন এলাকায় এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।  এদিকে বিকাল ৪টায় নয়াপল্টনে মহাসমাবেশের জন্য গঠিত বিএনপির শৃঙ্খলা কমিটি বৈঠক এবং সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। পরবর্তীতে বৈঠক এবং সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে করার সিদ্ধান্ত নেয় দলটি।  ফলশ্রুতিতে ৬টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের পদচারণা কমে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা কর্মীরা অবস্থান করছেন।