NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১৩ এএম

আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এম. আব্দুর রাজ্জাক, বগুড়া প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল  ১০টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে  এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি  আবু রেজা খান সহ সাংবাদিক বৃন্দ।আদমদিঘী উপজেলার তিন জন শ্রেষ্ঠ মাছ চাষীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।  এর আগে উপজেলা চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।