NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ হওয়া উচিত: ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম

ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ হওয়া উচিত: ওবায়দুল কাদের

ঢাকার প্রবেশপথ বন্ধ করে আন্দোলন করার জন্য বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা সমাবেশ করলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আর তারা করলো নয়াপল্টনে। কিন্তু ঠিক পরের দিন ঢাকার প্রবেশ পথে অবরোধ ডাকলো। ঢাকায় প্রবেশের মুখ বন্ধ করে দিবে এটা কেন? এটা কোন গণতন্ত্র। এটা কোন আন্দোলন। নির্বাচনকে সামনে রেখে যারা এ ধরনের কর্মসূচি নেয় ভিসানীতি তো তাদের উপর প্রয়োগ করা উচিত। এটা পরিষ্কার- তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তাদের উদ্দেশ্য- তারা একটা লাশ চায়। তারেক জিয়া লন্ডন থেকে বলছে- একটা লাশ ফেলে ১০টা লাশ ফেলতে হবে। কী এটিচ্যুড। তাদের উদ্দেশ্য ভয়াবহ।

 তিনি বলেন, পুলিশ তো বাধা দিবেই। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিলে পুলিশ তো বসে থাকতে পারে না। নির্বাচনের আগে ও পরে সরকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচন চায় আর বিএনপি যে কোন পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে সরাতে চায়। আমরা এটা চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণ নির্বাচন। জনগণ চাইলে আমরা থাকবো না হলে বিদায় নেবো।  ওবায়দুল কাদের বলেন, আমরা উত্তেজনায় যাব না। আমরা নির্বাচন চাই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। আমরা মাঠে আছি।