NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

স্মরণীয় হয়ে থাকবে ছ্যংতু ইউনিভার্সিয়াডের জমকালো উদ্বোধন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:০৩ পিএম

স্মরণীয় হয়ে থাকবে ছ্যংতু ইউনিভার্সিয়াডের জমকালো উদ্বোধন

 


ছ্যংতু ইউনিভার্সিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের অ্যাথলিট, কূটনীতিক, মিডিয়াকর্মী ও বিশিষ্টজনেরাও গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করে বলেছেন, তারা বহুদিন মনে রাখবেন এমন সুন্দর আয়োজনটির কথা।  

ইকুয়েডরের একজন অতিথি মারিয়া লমিারজি বলেন, “আমি মনে করি এটি খুব সুন্দর ও চিত্তাকর্ষক ছিল। নৃত্য, আলো, রঙ, প্রতিটি উপস্থাপনা উপভোগ্য ছিল। এমন একটি অনুষ্ঠান আমি দশ হাজার বার দেখতে রাজি আছি।”

ব্রাজিলের একজন মিডিয়া প্রতিনিধি কনসোলি পেদ্রো বলেন, “আতশবাজি সত্যিই দুর্দান্ত ছিল। সবকিছুই খুব নিখুঁত ছিল। এটি অবিস্মরণীয়! কীভাবে খেলাধুলা সবাইকে একত্রিত করতে পারে সেটাই আমরা এখানে দেখেছি।”

গেমসে ইতালীয় প্রতিনিধিদলের উপ-প্রধান লিওন পম্পেও ছ্যংতুর বাসিন্দাদের চমৎকার মানুষ বলে অভিহত করে বলেন, তারা এখানে বন্ধুত্ব ও শান্তি খুঁজে পেয়েছেন। 
চীনে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিগনে ব্রুডেসেট মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা প্রতিযোগিতা করার পাশাপাশি ভাব-বিনিময় এবং বন্ধুত্ব করার ভালো সুযোগ পাবে।

সূত্র: মাহমুদ হাশিম, চায়না মিডিয়া গ্রুপ।