NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিয়াজ তামান্না কান্তার দু'টি কবিতা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম

নিয়াজ তামান্না কান্তার দু'টি কবিতা

জীবনের অনেক পথ পাড়ি দিয়ে

জীবনের অনেক পথ পাড়ি দিয়ে

এখন মনে হয়

প্রিয় ওই পথটাতে কতদিন হাঁটি নাই

যে পথটায় কৃষ্নচূড়া আগুন রঙা রুপটা ছড়ায়

বাউরী বাতাস দোল দিয়ে যায় বটগাছটার শাখায় শাখায়

মদনটাক মৌন হয়ে বসে থাকে গাছের আগায়

পথের ধারে ঘাসের পরে

বকুল ফুল পরে ঝরে

কুড়িয়ে নিতাম ঝরাফুল

আমার আচঁল ভরে

আজ হাজার পথের ভীড়ে

সে পথ আমার গিয়েছে হারিয়ে

ভালোবাসায় মগ্ন আমি

হেঁটেছি তোমার হাতটা ধরে

তোমারই পথের পরে

কত কিছু উপেক্ষা করে

ভালোবাসাকেই করেছি আমি আমার পথের ঠিকানা

তবু কেন মনে হয়

ভালোবাসার মতো ভালোবাসাটাই হলো না।বলতে অনেক বাসো ভালো

বলতে অনেক বাসো ভালো

আমার এই চুল দীঘল কালো

এখন সে চুল পরলে ভাতে

যাও কেন তুমি এত তেঁতে?

আমার এ চোখ কাজল মাখা

করতো তোমায় পাগল পারা

এখন যখন সাজতে বসি

তুমি যে দাও ভীষন তাড়া।

আমার এই অভিমানী মুখ

করতো তোমায় বেজায় ভাবুক

এখন যদি মুখ করি ভার

চালাও তুমি কথার চাবুক।

বসতে আমার গা টি ঘেসে

নানা রকম ছল ছুতাতে

এখন নাকি গন্ধ আসে

পেয়াজ রসুনের আমার গা তে।

খালি পেটে যদি মনটা ভরে

বসব না আর চুলার ধারে

হয়ে যাব আগের আমি

যাকে ভালো বাসতে তুমি

থাকবে না আর রান্না বাজার

তোমার আর আমার মাঝার।