NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

প্রথমবারের মতো বগুড়ায় বউ সাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৪৩ এএম

প্রথমবারের মতো বগুড়ায় বউ সাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : প্রথমবারের মতো বউ সাজানো প্রতিযোগিতা হলো বগুড়ায়। আকর্ষণীয় সাজে অপরূপা হয়ে ওঠেন সবাই। বধুবেশে এ যেন কনেদের মেলা। মঞ্চে নিজেদের সৌন্দর্য তুলে ধরেন কনেরা। বিয়ের অন্যতম আকর্ষণ- কনের সাজ। কনে সাজানো ছাড়া বিয়ের উৎসবের কথা ভাবাই করা যায় না। আর নতুন নতুন নানা সাজে কনে সাজাতে বগুড়ায় আয়োজন করা হলো ব্রাইডাল মে-কাপ কম্পিটিশন। প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধ শতাধিক তরুণী। ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠান বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।

২৬ জুলাই বুধবার, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট অঞ্চলের শতাধিক বিউটিশিয়ানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আরো প্রশিক্ষণ ও সহযোগিতার প্রয়োজন অনুভব করেন বিউটিশিয়ানরা। আগামীতে জাতীয় পর্যায়ে এমন প্রতিযোগিতা আয়োজনের কথা জানান এর আয়োজক। সাজ-শিল্পকে আরো গণমুখী করে জনপ্রিয় করার তাগিদ দেন সকলেই।