NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

কিশোরগঞ্জের হাওরে বেতার শ্রোতাদের মিলনমেলা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৯ এএম

কিশোরগঞ্জের হাওরে বেতার শ্রোতাদের মিলনমেলা

 

 

মোহাম্মদ আবদুল্লাহ : কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাবের যৌথ উদ্যেোগে ২৮ জুলাই শুক্রবার কিশোরগঞ্জের নিকলী, মিটামইন ও অষ্টগ্রামের হাওরে হাওর বিলাস- ২০২৩ শীর্ষক এক প্লেজার ট্যুর ও শ্রোতা মিলনমেলার আয়োজন করা হয়েছে। উক্ত হাওর বিলাস ও শ্রোতা মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সায়েদ মোস্তফা কামাল, পরিচালক, বাংলাদেশ বেতার ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান, ইরান। এতে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

অত্যন্ত জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক তনুজা মন্ডল, প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, মুখ্য উপস্থাপক মাহবুব সোবহান, উপস্থাপক আহসান জাবীব বাপ্পী, উপস্থাপক কামরুন্নাহার হেলেন, ভারতীয় ডিএক্সার প্রদীপ কুন্ড, প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন, সালাহ উদ্দিন ডলার, আশিক ইকবাল টোকন, শরিফ আহমেদ জীবন, হোসাইন মুসা, শাহজালাল হাজারী, আতাউর রহমান রঞ্জু, সোহলে রানা হৃদয় ও জাহাঙ্গীর আলম। এছাড়াও  অত্যন্ত উপভোগ্য এ হাওর বিলাসে বাংলাদেশের ১৫টি জেলা থেকে ৭৭ জন শ্রোতা অংশগ্রহণ করেন, অংশগ্রহণ করেন ভারতের শ্রোতাও।

মোঃ আতিকুল ইসলামের উপস্থাপনায় হাফেজ মোঃ আবু জাহেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শোতা সংঘের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অতঃপর শ্রোতা পরিচিতি পর্ব। সারা দেশ থেকে বিখ্যাত শ্রোতাদের আগমনে অনুষ্ঠানে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।  প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান তাঁর বক্তব্যে বলেন, শ্রোতারা যে বেতারকে এখনো এতা ভালোবাসেন তা এ অনুষ্ঠানে না আসলে বুঝতে পারতাম না। বাংলাদেশ বেতার এখন নতুন নতুন মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছার চেষ্টা করছে। সকলের সহযোগিতায় বেতার আবারো দেশের প্রধান গণমাধমে পরিণত হবে। 

বিশেষ অতিথি জনাব সায়েদ মোস্তফা কামাল বলেন, বেতার সব সময়, সব খানে, সবার জন্য। শ্রোতারা এ ধরনের অনুষ্ঠান আযোজনের মধ্য দিয়ে বেতারকে গণমানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করছে। দেশ ও সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের দোঁড়গোরায় পৌঁছে দিতে বাংলাদেশ বেতার নিরলসভাবে কাজ করছে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন যে, বাংলাদেশ বেতার ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের এরূপ মিলনমেলা সত্যিই প্রশংসনীয়। এতে উভয় বেতার কেন্দ্রই উপকৃত হবে। এছাড়া এদরনের অনুষ্ঠান শ্রোতাদেরকে একতাবদ্ধ হতে শিক্ষা দেয়, নতুন কেন্দ্রের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করে। হাওর বিলাস ও শ্রোতা মিলনমেলার সভাপতি মোঃ শাহাদত হোসেন বলেন, অতীতের মত বেতার এখনো শক্তিশালী গণমাধ্যম। প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগের দাপটের মধ্যেও দেশীয় বেতার ও আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর জনপ্রিয়তা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব যৌথভাবে বছরে ৫/৬টি অনুষ্ঠান আয়োজন করে থাকে। একেকটি অনুষ্ঠান একেটি অঞ্চলে একেকটি বৈশিষ্ট্যমন্ডিত স্থানে আয়োজন করা হয়। ফলে একদিকে যেমন নতুন শ্রোতা সৃষ্টি হয়, তেমনি শ্রোতাদেরও নতুন অঞ্চল সম্পর্কে ধারণা হয়। 

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক তনুজা মন্ডল, প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, মুখ্য উপস্থাপক মাহবুব সোবহান, উপস্থাপক আহসান জাবীব বাপ্পী, উপস্থাপক কামরুন্নাহার হেলেন, ভারতীয় ডিএক্সার প্রদীপ কুন্ড। শ্রোতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বিখ্যাত ডিএক্সার ও প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন, ডিএক্সার সালাহ উদ্দিন ডলার, ডিএক্সার আশিক ইকবাল টোকন, সংগঠক ও সমাজসেবক শরিফ আহমেদ জীবন, সংগঠক ও বেতার শ্রোতা হোসাইন মুসা, বেতার সংগঠক শাহজালাল হাজারী, বেতার সংগঠক আতাউর রহমান রঞ্জু ও ডিএক্সার সোহলে রানা হৃদয়। 

 

হাওর বিলাস ও শ্রোতা মিলন মেলার নৌকা সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জের নিকলী থেকে ছেড়ে মিটামইন উপজেলায় পৌঁছে। নৌকা চলমান অবস্থায় শ্রোতাদের মতামত এবং কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। মিটামইন থেকে অতিথি ও শ্রোতারা সড়ক পথে অল-ওয়েদার রোডে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে অষ্টগ্রাম পৌঁছান। অষ্টগ্রামে জেলা পরিষদের অডিটোরিয়ামে মধ্যাহ্নভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সবাই অষ্টগ্রাম জিরো পয়েন্ট ঘুরে দেখেন। বিকেল অষ্টগ্রাম থেকে নিকলীর উদ্দ্যেশে নৌকা ছাড়ে। এসময় শরিফ আহমেদ জীবনের সৌজন্যে র্যা ফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

শ্রোতাদের দ্বারা এমন সুন্দর আয়োজনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান, বিশেষ অতিথি জনাব সায়েদ মোস্তফা কামাল (পরিচালক, বাংলাদেশ বেতার) ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান, ইরান) মুগ্ধ হয়ে যান এবং কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের ভুয়সী প্রশংসা করেন।