NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,-এ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৫৩ পিএম

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,-এ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

আজ (০৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

কনসাল জেনারেল . মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়অনুষ্ঠানে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়শহিদ শেখ কামাল, জাতির পিতা তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। কনসাল জেনারেল তাঁর সূচনা বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেনবীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল সম্বন্ধে আলোচনাকালে কনসাল জেনারেল মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতি ক্রীড়া ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেনস্বাধীন বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির উন্নয়নে তিনি ছিলেন পথিকৃৎ বলে কনসাল জেনারেল মন্তব্য করেনতিনি আরো বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবন আদর্শ সবসময় আমাদের যুবসমাজের কাছে অনুপ্রেরণার এক অবিরাম উৎস হয়ে থাকবেকনসাল জেনারেল শহিদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবন বাংলাদেশের ক্রীড়া, শিল্প, সংস্কৃতি রাজনীতিতে তাঁর অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার জন্য সকলকে উদাত্ত আহবান জানান। 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত শহিদ শেখ কামাল এর স্ত্রী শহিদ সুলতানা কামালের বড় বোন মিসেস খালেদা রহমান টেলিফোনে সংযুক্ত হয়ে আবেগঘন স্মৃতিচারণ করেনঅন্যান্য বক্তাগণ শহিদ ক্যাপ্টেন শেখ কামালের আলোকিত জীবন কর্মের উপর আলোকপাত করতে গিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ক্রীড়াঙ্গনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। 

উপস্থিত সকলে কনস্যুলেটের উদ্যোগ ও আয়োজনের প্রশংসা করেন