NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আদমদীঘিতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১৩ এএম

আদমদীঘিতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। (৫ আগস্ট) শনিবার, সকালে আদমদীঘি উপজেলা পরিষদের চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এরপর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।অন্যদের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা, সিনিয়র  কৃষি অফিসার  মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা সুজয় কূমার পাল, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা সহ প্রমুখ। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতাসহ স্বপরিবারে মানবতার এই ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শেখ কামালও প্রাণ হারান।