NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনার আয়োজন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৪০ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনার আয়োজন

ওয়াশিংটন ডিসি, ১১ আগস্ট, –জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস আজ জুমার নামাজের পর ইসলামিক সেন্টারে এক দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

 মোনাজাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে মিশনের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

 ১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।