NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক


রুবি: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৪৩ এএম

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

 

 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১১ আগস্ট সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই প্রধানমন্ত্রীকে চীনের শীর্ষনেতার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, গত মার্চ মাসে চীন ও সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ককে সার্বিক গুণগত মানসম্পন্ন অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ব্যাপারে মতৈক্যে পৌঁছায়। দু’দেশের সম্পর্ক এখন যথেষ্ট উন্নত।

 

এ সময় লি সিয়েন লুং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মাধ্যমে চীনের শীর্ষনেতার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, লি কুয়ান ইউ চীনের প্রবীণ নেতাদের সঙ্গে দু’দেশের সম্পর্কোন্নয়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছেন। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই চীন-সিঙ্গাপুর সম্পর্ক সামনে এগিয়ে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, চীন আধুনিকায়নের পথে যে দৃঢ়প্রতিজ্ঞা ও আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে, তার ভূয়সী প্রশংসা করে সিঙ্গাপুর। তাঁর দেশ অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলেও লি সিয়েন লুং উল্লেখ করেন। 

সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ