NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৫ এএম

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আজ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত সকল কে নিয়ে বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এ দিবস উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে শহিদ শেখ কামাল এর উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যসহ সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

কনসাল জেনারেল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর জীবন সম্বন্ধে আলোচনাকালে কনসাল জেনারেল মহান মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেন বলে তিনি যোগ করেন। কনসাল জেনারেল আরো বলেন, বহুমূখী প্রতিভার  অধিকারী শহিদ শেখ কামালের কর্মময় জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুবসমাজের কাছে অনুপ্রেরণার এক অবিরাম উৎস হয়ে থাকবে। কনসাল জেনারেল শেখ কামালের কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়া, শিল্প, সংস্কৃতি ও রাজনীতিতে তাঁর অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত শহিদ শেখ কামাল এর স্ত্রী শহিদ সুলতানা কামালের বড় বোন মিসেস খালেদা রহমান টেলিফোনে সংযুক্ত হয়ে স্মৃতিচারণ করেন। অন্যান্য  বক্তাগণ শহিদ ক্যাপ্টেন শেখ কামালের আলোকিত জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ ও আলোচনা করতে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে তাঁর  অবিস্মরণীয় অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। উপস্থিত সকলে কনস্যুলেটের এ উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ জানান।