NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগরের উথলীতে অন্বেষণ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২৫ এএম

জীবননগরের উথলীতে অন্বেষণ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮ জন শিক্ষকদের সমন্বয়ে গঠিত অন্বেষণ সংগঠনের পক্ষ থেকে গ্রামের সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার(১৮ আগস্ট) সকাল ১০ টায় উথলী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। 

অন্বেষণ সংগঠনের সভাপতি সহকারি অধ্যাপক মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুল হক স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু,অন্বেষণ সংগঠনের উদ্দোক্তা শেখ ইলিয়াস উদ্দীন, পিটিএ কমিটির সভাপতি মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিমন ফেরদৌস লিয়ন,উথলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খন্দকার কাদিমুল এহসান,সংগঠনের সহসভাপতি এমাজউদ্দীন মিল্টন সহ অনেকে।অনুষ্ঠানে উথলী গ্রাম থেকে সদ্য নিয়োগ পাওয়া ৪ জন শিক্ষককে ও এবছরে ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।