NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ভালো নেই পৃথিবী ---রফিক সেলিম


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৪৩ এএম

ভালো নেই পৃথিবী  ---রফিক সেলিম

                 ভালো নেই পৃথিবী

                              রফিক সেলিম

 

ভালো নেই পৃথিবী, পৃথিবীর মানুষ ....

ভালো নেই মাটি, পানি , বৃক্ষরাজি,

সবটুকু ভালো কেড়ে নিয়েছে দো'পায়ে দানবেরা !

পৃথিবীটা এখন আস্ত একটা দানবের খোয়ার ,

দন্তে, নখে , হিংস্রতায় বাড়ছে দিনকে দিন !

 

ভালো নেই পৃথিবী, পৃথিবীর আকাশ ,

ভালো নেই বাতাস , চন্দ্র, তারা !

দানবের কামড়াকামড়ি আর হিংস্র থাবা

দিনে দিনে পৌঁছে গেছে গ্রহান্তরের কোণায় কোণায়!

 

ভালো নেই পৃথিবী , পৃথিবীর ফুল- পাখি,

ভালো নেই এ জগতের কোনোকিছুই,

এখন আর আগের মতো পাখির সুরে

হিন্দোলিত হয় না নদীজল , সাগরতল !

ফুলের সুবাসে মন ভরে না প্রেমিকযুগলের,

পূর্ণিমার শুক্লাদ্বাদোশীর চাঁদের আহ্বানে 

ঘরের বাইরে যেতে সাহস পায় না মানুষেরা, 

সেখানে যে দানবের ভারি জ্বালাতন!

 

ভালো নেই সেই ভালোর পৃথিবী , পৃথিবীর বিবেক....

সবকিছু এখন খারাপের দখলে,

এখন চলছে শুধু ভাঙনের খেলা, 

সত্যের দিন শেষে চলছে মিথ্যার বসতি ।

 

ভালো নেই ভালোর পৃথিবী, ভালো নেই মানুষ,

অসত্য সুন্দর আর মিথ্যার কালো ছায়া 

ধীরে ধীরে গিলে খেয়েছে ভালোর সবটুকু।

 

ভালো নেই পৃথিবী, কবির কবিতা- গান,

ভালো নেই ঐশী কিতাবের ঐশিরীয় বাণী।

কবির মস্তিষ্ক এখন বাসা বেঁধেছে দানবীয় শক্তি,

সময় এসেছে পৃথিবীকে বিদায় জানাবার , 

স্রষ্টার কাছে তার সৃষ্টির ভার বুঝে দেবার।