NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ড. ইউনূসকে দিয়ে নতুন খেলায় মেতেছে বিএনপি: ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৮ এএম

ড. ইউনূসকে দিয়ে নতুন খেলায় মেতেছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে। এক এগারোর দুঃস্বপ্ন দেখছে তারা।  বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।   তিনি বলেন, ড. ইউনূস জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে যায় না। বন্যা জলোচ্ছ্বাসে যার অংশগ্রহণ নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে বিবৃতি দিলেন। যে মানুষ বাংলাদেশের সুখে দু:খে নেই, তার জন্য দরদ কেন?

 ওবায়দুল কাদের আরও বলেন, নোবেল পুরস্কার পেয়েছেন বলেই, সকল অপরাধ থেকে অব্যাহতি পাবেন, এমন কথা নেই। তিনি শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আন্তর্জাতিক ব্যক্তিরা ইউনূসের পক্ষে যেখানে বিবৃতি দিয়েছেন, সেই স্পেস কিনতে ২ মিলিয়ন ডলার লাগে।  সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, ‘৭৫ এর খুনি, একুশে আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঙ্গে আজ রাজনীতিতে সহাবস্থান করতে হয়। সেই শক্তির সঙ্গেই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয় এখন।  যারা গণতন্ত্রকে হত্যা করেছে, দুর্নীতি করছে, তারাই গণতন্ত্র উদ্ধারের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তাদের লজ্জা নেই, বলেন তিনি।  দেশজুড়ে বিএনপির মিছিল আজ জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হয় না : ওবায়দুল কাদের রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন হিরো আলম