NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সরকার ইউনূসকে হয়রানি করছে না : পররাষ্ট্রমন্ত্রী মোমেন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৬ পিএম

সরকার ইউনূসকে হয়রানি করছে না : পররাষ্ট্রমন্ত্রী মোমেন

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সরকার রাজনৈতিক বা অন্য কোনো কারণে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি করছে না।  বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (যারা চিঠি লিখেছেন) ভাবতে পারেন যে তিনি (ইউনূস) রাজনৈতিক বা অন্য কারণে হয়রানির শিকার হচ্ছেন। আমরা আশা করি, তারা ঘটনাটি জানতে পারবেন। তারা জানতে চাইলে আমরা এ ব্যাপারে জানাবো।’  পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করেনি, বরং তিনি শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও কর ফাঁকির অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।   তিনি বলেন, ‘আমরা তাকে একজন মহান নোবেল বিজয়ী হিসেবে সম্মান করি, কারণ তিনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।’

 পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না কারণ এটি আদালতের বিষয়। তিনি আরো বলেন, ‘এটা আদালতের সিদ্ধান্ত এবং এতে সরকারের কিছু করার নেই।’  মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন, ড. ইউনূসের পক্ষে যারা চিঠি লিখেছেন তাদের জানার সঙ্গে প্রকৃত ঘটনার ফাঁক রয়েছে।  বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ১০০ জনের বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ টিরও বেশি বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।