NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বর্ধনার আয়োজন করবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:১৪ পিএম

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বর্ধনার আয়োজন করবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ


নিউ ইয়র্ক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৮ তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক জিএফকে বিমানবন্দরে অবতরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুর রহমান রফিক এবং সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রতিবারই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়। এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধণা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনূমোদন আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন দলীয় হাইকমান্ডের নির্দেশে আমি এই সংবাদ সম্মেলন করছি। তিনি আরো বলেন, আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ ঘটিকায় নিউইয়র্কের ম্যারিয়ট মার্কি হোটেল বলরুমে এক ঐতিহাসিক প্রবাসী নাগরিক সংবর্ধনা আয়োজন করবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ,আর এর জন্য ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, প্রধানমন্ত্রী নাগরিক সংবর্ধনা আয়োজন করবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অনুষ্ঠান সফল করার লক্ষে সহযোগিতা করবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন সম্পাদক শাহ বখতিয়ার, কার্যনির্বাহী সদস্য সরাফ সরকার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মমতাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ সিরাজী, সহ-সভাপতি সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, বাবুল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান সর্দার, সুবল দেবনাথ, কামাল হোসেন রাকিব, দুরুদ মিয়া রনেল, হেলাল মিয়া, ছাত্রলীগ নেতা জেড এ জয়, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আবদুল মুহিত, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, চার্চ ম্যাকডোনাল্ড ইউনিট সভাপতি ম. ইসমত, জ্যাকসন হাইটস ইউনিট সভাপতি শাহ চিশতি, সাধারন সম্পাদক তানভীর হায়দার প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আবদুল মুহিত এবং সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে সভাপতি রফিকুর রহমান সমাপনী বক্তব্য রাখেন এবং উপস্থিত সবাইকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
 
https://youtu.be/0s-zDL-AU2s?si=-rcvZD907k2tG_20