NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৬ পিএম

শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কবে কখন এই বৈঠক হবে এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি।  ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরেই মোদি ও শেখ হাসিনার মধ্যে কোনও বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যেই আলোচনায় বসার কথা রয়েছে তাদের।  তবে শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে নয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এবং রবিবার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির।

 এটা স্পষ্ট যে দুই মিত্র বাইডেন ও ম্যাখোঁর সঙ্গে নৈশ ও মধ্যাহ্নভোজের আয়োজনের পরিকল্পনা করছেন মোদি। তবে এই আয়োজন নির্ভর করছে শুক্রবার বাইডেন কখন ভারতে এসে পৌঁছবেন তার ওপর। এছাড়াও জি-২০ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ম্যাখোঁ।  জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ মূল সম্মেলন।  এবারের জি-২০ সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এছাড়াও এবারের সম্মেলনে মোদি দক্ষিণের দিকে নজর দিতে চান।  ২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে বৈশ্বিক মহামারি দক্ষিণের দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। তাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য টেকসই দক্ষিণের দেশগুলোতে টেকসই উন্নত লক্ষ্যমাত্রার ট্যাগ ব্যবহার করা।