NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র  ছড়াড্ডা সম্পন্ন হলো


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৭ এএম

শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র   ছড়াড্ডা সম্পন্ন হলো

 

 নিউইয়র্কের কুইন্সে বৈচিত্র্যপূর্ণ আবহে সম্পন্ন হলো শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। ১৫  আগস্ট জাতীয় শোক দিবস ও ২৯ আগস্ট  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এবারের ছড়াড্ডাটি উৎসর্গ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি।  গত রোববার নিউইয়র্কের কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে অনুষ্ঠিত এই আড্ডায় ছড়া পাঠ করেন ছড়াকার শাহীন ইবনে  দিলওয়ার, ছড়াকার আদিত‍্য শাহীন, ছড়াকার মানিক রহমান, ছড়াকার সজল আশফাক ও  ছড়াকার শাম্ স  চৌধুরী রুশো।

 ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোর প্রাণবন্ত উপস্থাপনায়, শিশু লেনন খালিফ লেখা ও আরশিল কাসাব আকা-র অংশগ্রহণ এবারের আড্ডার নতুন মাত্রা যোগ করে। তারা কাজী নজরুল ইসলামের কবিতা ‘খুকি ও কাঠবিড়ালি’ ও  ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়া 'আব্দুল হাই' আবৃত্তি করে সকলের মন জয় করে নেয়।  

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী লাইলা খালেদা, কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি ও ডাক্তার কাজী শিমুল আখতার। ছড়াড্ডায় ছড়াকারদের নিয়মিত ছড়া পাঠের পাশাপাশি ছিল গান। সংগীত শিল্পী স্বপ্নীল সঙ্গীত পরিবেশন করে ছড়াড্ডাকে আরো মাতিয়ে তুলেন। তিনি পরপর অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন  সবশেষে সমবেত কন্ঠে কবি কাজী নজরুল ইসলামের 'খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে....' গানটি গেয়ে ছড়াড্ডা-র সমাপ্তি টানা হয়।