NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

নৌকাবাইচ দেখতে বগুড়ার ইছামতী নদীর পাড়ে হাজারো মানুষের ঢল


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

নৌকাবাইচ দেখতে বগুড়ার ইছামতী নদীর পাড়ে হাজারো মানুষের ঢল

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া গাবতলীর ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। শনিবার (২ সেপ্টেম্বর ) সকাল ৯টায় উপজেলার তরনীহাট ব্রিজের উত্তর এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই ইছামতীর দুই পাড়ে বগুড়ার বিভিন্ন উপজেলা পৌর শহরসহ আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভীড় করে। ওই এলাকার শিশু, কিশোরসহ সব বয়সী নারী-পুরুষ উৎসবে মেতে ওঠে। নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।

উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে গাবতলী, শাজাহানপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা থেকে ছোট-বড় নানা বাহারী রঙের ১১টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে ইছামতীর দুই পাড়ে অন্তত ২-৩ কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। মাঝি-মাল্লাদের হই হই রবে নেচে ওঠে ইছামতী নদীর দুই পাড়। 

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ১১টি দল অংশগ্রহণ করে। পরে সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতা করে। পরে সেমিফাইনালে উড়ালপঙ্ক্ষী বনাম সততা এবং আল্লাহ ভরসা বনাম ইনশাআল্লাহর মধ্যে লড়াই হয়। সেমিফাইনালে জয়ী হয়ে উড়ালপঙ্ক্ষী ও ইনশাআল্লাহ ফাইনালে যায়। ফাইনালে ইনশাআল্লাহকে হারিয়ে উড়ালপঙ্ক্ষী চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় আল্লাহ ভরসা তৃতীয় ও সততা চতুর্থ স্থানের অধিকারী হয়।

প্রতিযোগিতা শেষে বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহনেওয়াজ জাকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। চ্যাম্পিয়ন দলকে একটি বড় ষাঁড়, রানার্সআপ দলকে একটি ষাঁড় এবং তৃতীয় ও চতুর্থ দলকে একটি করে ছাগল উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার, স্থানীয় চেয়ারম্যান ইউনুস আলী ফকির প্রমুখ।