NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আমাদের সময় সম্পাদকরা অনেক সম্মানীয় ছিলেন--মনজুর আহমেদ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৮ এএম

আমাদের সময় সম্পাদকরা অনেক সম্মানীয় ছিলেন--মনজুর আহমেদ

আমাদের সময় সম্পাদকরা অনেক সম্মানীয় ছিলেন। সমাজে তাদের স্থান ছিল অনেক মর্যাদার। আমরা যারা মাঠ পর্যায়ের সাংবাদিক ছিলাম, রিপোর্টার ছিলাম, আমরা সম্পাদকদের অধীনে কাজ করতাম। আমাদেরই দায়িত্ব ছিল সকল পর্যায়ের সব ধরনের সাংবাদিক সম্মেলন কভার করার। সম্পাদকরা কখনই কোন সাংবাদিক সম্মেলনে যেতেন না। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সবার সাংবাদিক সম্মেলনে আমরাই যেতাম, সম্পাদকরা নন। যদি কখনও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সম্পাদকদের সাথে বসতে চাইতেন তখন বিশেষ আমন্ত্রণে তারা যেতেন। তবে সেটা হতো তাদের আলোচনা বৈঠক। সে সব আলোচনার কোন খবর হতো না, যেমন হতো সাংবাদিক সম্মেলনের খবর। সম্পাদকরা কোন অনুষ্ঠান থেকে এসে সাধারণত রিপোর্টারদের মতো রিপোর্ট লিখতেন না।

কথাগুলি বললাম এই সময়ের প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের চেহারা দেখে। অনেক দিন থেকেই প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে সম্পাদকদের উপস্থিতির হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। তারা যাচ্ছেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন, জানি না ফিরে এসে তারাই রিপোর্ট লিখছেন কিনা?

সাংবাদিক সম্মেলনে আমরা যেতাম প্রশ্নের মারপ্যাচে খবর বের করার উদ্দেশে। অনেক সময় আমরা অনেক অপ্রীতিকর প্রশ্ন করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে বিব্রতও করেছি। এরশাদকে কবিতা লেখা নিয়ে প্রশ্ন করে জাহাঙ্গীর হোসেন স্মরণীয় হয়ে রয়েছেন। বঙ্গবন্ধুকেও আমরা ছাড দিইনি। কিন্ত এখন সম্পাদকরা প্রধানমন্ত্রীকে যে সব প্রশ্ন করেন সেগুলি কি উদ্দেশে করেন বোধগম্য হয় না। এগুলিকে প্রশ্ন না বলে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেয়া বলা যেতে পারে। এবার তো একজন সম্পাদক একজন মন্ত্রীর বিরুদ্ধে নালিশ করে বসলেন। মনে হলো প্রধানমন্ত্রী তার এই মন্ত্রী সম্পর্কে কিছু জানেন না, তার কাছেই প্রথম শুনলেন। এই সব সাংবাদিক সম্মেলনে অনেকেই আবার প্রধানমন্ত্রীকে স্তাবকতা করার সুযোগ নেন। এক সাংবাদিক সম্মেলনে দেখেছিলাম প্রধানমন্ত্রীর কথায় পুলকিত হয়ে সাংবাদিকরা হাততালি দিয়ে উঠেছিলেন।

সাংবাদিক সম্মেলনের এমন চরিত্র আমাদের কালে ছিল না।