NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ছাতিয়ানগ্রামে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

ছাতিয়ানগ্রামে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদিঘী উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০১-০৩ নং ওর্য়াডের আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।  ৩১ আগষ্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সদরে ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ‍্যালয়ে হল রুমে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রামে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক ১০দিনের প্রশিক্ষন শেষে ৩২ জন পুরুষ ৩২জন মহিলা প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরুপ্রমা সরকারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের সনদ ও সম্মানী ভ্রাতা বিতরণ করেন ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক আবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা আনসার- ভিডিপি  টি আই প্রশিক্ষক ( পুরুষ ) মঈদুল ইসলাম ও প্রশিক্ষক (মহিলা ) রওশন  আরা , আমেরিকার নিউইয়র্ক বাংলা ডটকম বগুড়ার সিনিয়র সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, থানা সহকারী  কমান্ডার মোঃ আক্কাস  আলী , ইউনিয়ন U.L হাসান আলী সরকার, ইউনিয়ন কমান্ডার সিরাজুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, হাফেজ আবু মুসা সহ প্রমূখ। ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা মাঝে সনদ প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।গত ২০ আগষ্ট  থেকে শুরু হয়ে ৩১ আগষ্ট ১০ দিন প্রশিক্ষণ শেষ হয়।