NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় সস্ত্রীক ডা. মাসুদুল হাসান আহত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৬ পিএম

নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় সস্ত্রীক ডা. মাসুদুল হাসান আহত


নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা.
মাসুদুল হাসান বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এক সড়ক
দূর্ঘটনায় আহত হয়েছেন। এসময় তার স্ত্রীও গাড়ীতে ছিলেন এবং
তিনিও আহত হন। জানা গেছে, নিউইয়র্ক সিটির কুইন্সের
জ্যামাইকার ১৯৭ ও ১৯০ স্টীট, হিলসাইড এভিনিউ এলাকায় রাস্তা ক্রস
করার সময় রেড লাইটে দুই দিক থেকে আসা দুটো গাড়ি তার
গাড়িতে ধাক্কা মারলে তিনি আহত হন। তাকে নিউইয়র্কের লং
আইল্যান্ডস্থ নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাসুদুল হাসান
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সংবর্ধনা আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা এবং কামাল
স্মৃতি সংসদ ইউএসএ’র সভাপতি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে
যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরকালীন সময়ে আগামী
২২ সেপ্টেম্বর তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে। তিনি ১৭ সেপ্টেম্বর
নিউইয়র্ক এসে পৌছবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে ডা. মাসুদ তার ফেইসবুক লাইভে দূর্ঘটার বিবরণ তুলে ধরে
নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং প্রধানমন্ত্রীর সংবর্ধনা
সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এ রিপোর্ট লেখা
পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন। তার চেক আপ সম্পন্ন হয়েছে
এবং ২/১ দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানা গেছে।
অপরদিকে ডা. মাসুদুল হাসানকে দেখতে নিউইয়র্ক মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে
দেখতে বুধবার বিকেলেই হাসপাতালে যান। এসময় তারা ডা. মাসুদের
দ্রুত আরোগ্য কামনা করেন।