NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীনের উন্নয়ন ও সফল অভিজ্ঞতা থেকে জাম্বিয়া অনেক কিছু শিখতে পারে; জাম্বিয়ার প্রেসিডেন্ট


ওয়াং হাইমান উর্মি প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:০০ এএম

চীনের উন্নয়ন ও সফল অভিজ্ঞতা থেকে জাম্বিয়া অনেক কিছু শিখতে পারে; জাম্বিয়ার প্রেসিডেন্ট

 

 



১৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গণ-মহাভবনে বৈঠক করেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট। বৈঠক থেকে দুই শীর্ষনেতা দু’দেশের সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও জাম্বিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী দু’দেশের অতীতের প্রবীণ শীর্ষনেতৃবন্দের হাতে সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঞ্জানিয়া-জাম্বিয়া রেলওয়ে হচ্ছে চীন ও আফ্রিকার মৈত্রীর প্রতীক, দু’দেশের জনগণের বিশেষ মৈত্রী রয়েছে। সবসময় কৌশলগত উচ্চতা ও দীর্ঘকালীন দৃষ্টিকোণ থেকে চীন ও জাম্বিয়ার সম্পর্ক বিবেচনা করে চীন। জাম্বিয়ার সঙ্গে দু’দেশের গভীর ঐতিহ্যবাহী মৈত্রী নতুন সময়পর্বে সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের অক্ষয় প্রেরণা হিসেবে কাজ করতে এবং দু’দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে চায় চীন। 

জাম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চীন ও জাম্বিয়ার সুদীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জাম্বিয়ার জনগণ চীনের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে এবং চীনের উন্নয়ন ও সফল অভিজ্ঞতা থেকে শিখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। বৈশ্বিক শৃঙ্খলার সংস্কারে ভূমিকা পালন করার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।