NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় লেখক চক্রের ৩৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী সাহিত্য উৎসব


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম

বগুড়ায় লেখক চক্রের ৩৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী সাহিত্য উৎসব

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৫ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য উৎসবের আয়োজন করা হয়। সাহিত্য উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাডভোকেট পলাশ খন্দকার। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। 

সম্মানিত অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ, কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ বাবু। বাচিক শিল্পী অলোক কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা ও ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। 

বর্ষপূর্তির কেক কেটে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ বাবুকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সম্মাননা প্রদান করা হয়। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না তৃতীয় বারের মতো বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নির্বাচিত বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানামালায় প্রথমে প্রধান অতিথির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কবি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাহিত্য উৎসবের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবি শিবলী মোকতাদির, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির এবং বগুড়া লেখক চক্রের সাবেক সভাপতি সাংবাদিক আরিফ রেহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল।

সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ, সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, কবি মাহমুদ হোসেন পিন্টু এবং কথাসাহিত্যিক কবীর রানা। বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন কবি ওয়ায়েজ রেজা, কবি নুরুন্নবী খান জুয়েল, কবি ও সাংবাদিক এইচ আলিম, কবি রাজ্জাক দুলাল এবং কবি শাহানূর শাহিন এবং নিউইয়র্ক বাংলা ডটকমের বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক। বর্ষপূর্তি উৎসবে রংপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, লালমনিরহাট, পাবনাসহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। উৎসবে ৬০জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।