NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

চলে গেলেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২৪ এএম

চলে গেলেন সাবেক আইজিপি  বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ

অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ পিপিএম (৭২) গতরাত (১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ আব্দুর রউফ ১৯৫০ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ষাইটশালা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করে ২০০৭ সালের ২২ জানুয়ারি অবসর নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। মরহুমের প্রথম জানাযা আজ বৃহস্পতিবার সকাল  সাতটায় কুমিল্লায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাযা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঢাকা জেলার পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), অন্যান্য নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সহ-সভাপতি (সাবেক ডিআইজি) ওয়ালিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।   পরে  বাদ আসর রাজধানীর মধুবাজার জামে মসজিদে মরহুমের তৃতীয় ও শেষ জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

 

আইজিপির শোকইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সাবেক আইজিপি মোঃ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি বৃহস্পতিবার এক শোক বাণীতে বলেন, মরহুম আব্দুর রউফ একজন পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে গেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে তাঁর বিরোচিত ভূমিকা ও অনন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।