NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ক্ষমতা দেওয়ার তোমরা কেডা: ডিসি-বিচারকদের উদ্দেশে মির্জা আব্বাস


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২৪ এএম

ক্ষমতা দেওয়ার তোমরা কেডা: ডিসি-বিচারকদের উদ্দেশে মির্জা আব্বাস

 ক্ষমতা দেওয়ার তোমরা কেডা: ডিসি-বিচারকদের মির্জা আব্বাস জেলা প্রশাসক (ডিসি) ও বিচারকদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সেদিন দেখলাম এক ডিসি বলছেন— বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। একজন বিচারক বললেন— বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। আরে ভাই তোমরা কেডা? জনগণ কার হাতে ক্ষমতা দেবে, সেটা জনগণ নির্ধারণ করবে।’ মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা’ দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বিচার ব্যবস্থার সমালোচনা করে সরকারপ্রধানের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে কোর্টে চোর-ডাকাতের খবর নাই, চোর-ডাকাতের বিচার নাই। বিচার হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। ভেবেছেন পুলিশ দিয়ে গ্রেফতার করবেন আর কোর্ট-কাচারি দিয়ে বিচার করবেন। এইভাবে হয় না। মুসোলিনি, আইয়ুব খানও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না।’

 বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপারমাত্র। যাই-যাই করছে, বড় ভয়ে এই সরকার। আজকে যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, জাতিকে মুক্ত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দরকার।’  তিনি বলেন, ‘আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব, আমরা ঢাকা শহরসহ সারা দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করব যে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না।’   ‘বিএনপি ক্ষমতায় এলে এক রাতে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে’— আওয়ামী লীগের পক্ষ থেকে এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, ‘আপনারা কী এমন অপরাধ করলেন যে এক রাত্রে শেষ হয়ে যাবেন? আপনারা কি বিষ খাইবেন নাকি? আমি তো বুঝলাম না! আমরা তো লাঠি, দা, কাঁচি নিয়ে বসে নাই। আমরা দেশকে মুক্ত করতে চাই আপনাদের হাত থেকে। আপনাদের আমরা কোনো অত্যাচার করতে চাই না।’