NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রয়াত দীপ মুখোপাধ্যায়ের স্মরণে শোকসভা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

প্রয়াত দীপ মুখোপাধ্যায়ের স্মরণে শোকসভা

পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিশুসাহিত্যিক দীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের উদ্যোগে শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্রে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথামাফিক কোনো সভাপতি, প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি ছিলেন না। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর পরিচালনায় শোকসভায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিকগণ দীপ মুখোপাধ্যায়কে স্মরণ এবং তাঁর লেখক জীবনের নানা স্মৃতি তুলে ধরে আলোচনা, ছড়া ও কবিতা পাঠ করেন। সভায় উপস্থিত ছিলেন-- উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মৃধা বেনু,  কবি ও চলচ্চিত্রকার দিলদার হোসেন, পশ্চিমবঙ্গের লেখক সুতপন চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়, কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী,  কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, সৈয়দ মাজহারুল পারভেজ, কবি নাঈম আহমেদ, কবীর হুমায়ূন, তপন বাগচী, শিশু একাডেমির সাবেক পরিচালক মোশারফ হোসেন, কবি ইউসুফ রেজা,  ইসমাইল হোসেন, শিশুসাহিত্যিক কাজী আনারকলি,  বাচিক শিল্পী রশিদ কামাল, কবি সালেম সুলেরী, কথাশিল্পী জিল্লুর রহমান শুভ্র,  সীমা আক্তার, সুলতান আহমেদ, সুমনা সিরাজ সুমী, জালাল আহমেদ, রবিউল আলম, মোবারক হোসেন, সালাহউদ্দিন তুহিন, আহসান হাবিব, আতিক শাহরিয়ার, আলম শামস প্রমূখ।