NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হল বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২তম জন্মবার্ষিকী


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হল বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২তম জন্মবার্ষিকী

 

মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা – এই প্রতিপাদ্যকে উপজীব্য করে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী। 

স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনাড়ম্বর এই অনুষ্ঠান। এ সময় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। বঙ্গমাতার  ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাণী পাঠের পর তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দৃঢ়চেতা, দূরদৃষ্টি সম্পন্ন আর অপরিসীম রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।  রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর সংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি  পদক্ষেপে বঙ্গমাতার অবদানের কথা আলোচনা করেন। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন সময়ে নিজে দৃঢ় ও অবিচল থেকে বঙ্গবন্ধুকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে এবং বঙ্গবন্ধুর পরামর্শ নিয়ে স্বাধীনতা সংগ্রামকে বেগবান করেছিলেন বঙ্গমাতা।  তিনি আরও বলেন বঙ্গবন্ধুকে আত্মজীবনী রচনার জন্য অনুপ্রেরণার মাধ্যমে আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রেও বঙ্গমাতার অবদান অনস্বীকার্য। 

নিরহংকার, পরোপকারী ও আদর্শ বাঙ্গালী মায়ের চিরন্তন প্রতিচ্ছবি বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের সম্মিলিত প্রয়াসে দেশমাতৃকার কল্যাণ সাধিত হবে – রাষ্ট্রদূত এ প্রত্যয় ব্যক্ত করেন।