NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:৩২ এএম

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ২৩ সেপ্টেম্বর  শনিবার সকাল ১১:০০ ঘটিকায়, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। সমাবেশে স্কুলের পাঠদান, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সুপারিশ ও মন্তব্য শোনা হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানকল্পে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব স্নিগ্ধ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ-আল-মারুফ, জেলা শিক্ষা অফিসার জনাব হযরত আলী, বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাবেশে সকল পক্ষের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।