NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তবে তালিকা আসেনি’


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৭ পিএম

‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তবে তালিকা আসেনি’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেছেন, দুই লাখ সদস্যের বাহিনীর কয়জনইবা আমেরিকা যান ও তাদের পরিবারের  সদস্যদের পাঠান। তাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না। ভিসা নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলা হয়েছে। তবে কোন কোন সদস্যের ওপর প্রয়োগ করা হয়েছে সেই তালিকা আমরা পাইনি। গতকাল রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।   বলেন, ভিসা নীতি নিয়ে আমরা যে নিউজটা দেখেছি সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। তারা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি প্রয়োগ করেছে সেই তালিকা কিন্তু আমরা পাইনি। এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, আবার অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন। অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের বেশি। এই সদস্যদের মধ্যে কতোজন যুক্তরাষ্ট্রে যেতে চায় সেটা আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন।

এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এই ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না। ফারুক বলেন, পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে। পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগেও এভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ভিসা নীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি। অবাধ সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি সম্পর্কে তিনি বলেন, আমরা তো আইনের মধ্যে থেকেই কাজ করি। আগামী নির্বাচনে আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে আমাদের বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।   এদিকে, ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার গতকাল মানবজমিনকে বলেন, ভিসা নীতি নিয়ে ডিএমপির কোনো সদস্যই ভাবছেন না। কারণ ডিএমপি নগরবাসীর জানমালের নিরাপত্তা নিয়ে কাজ করে। এর বাইরে কিছু ভাবার সময় নেই। আমরা সবসময় নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার কথা চিন্তা করি। তাই কমিশনার থেকে শুরু করে ডিএমপির একজন কনস্টেবলের ভিসা নীতি নিয়ে কোনো মাথাব্যথা নাই।