NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশী ইমামের মৃত্যু


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:১৩ পিএম

নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশী ইমামের মৃত্যু


নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে
প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন ৭৫ বছর বয়সী এক বাংলাদেশী
ইমাম। নিহত ব্যক্তির নাম মো. মুহিবুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ব্রঙ্কসের টার্নবুল এভিনিউ-এর
ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারের ইমাম ছিলেন। ইতিপূর্বে
তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে
দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ঘটনার সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান।
এসময় টার্নবুল এভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিট-এর ওপরে একটি
বেপোরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা
যান। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ী চালানোর নিয়ম থাকলেও
প্রাইভেট কারটির গতিবেগ ছিলো ৫০-এর উপরে। ফলে চলন্ত গাড়ীর
ধাক্কায় ইমাম মুহিবুর রহমান ৪০/৫০ ফুট দূরত্বে ছিটকে পড়েন এবং
ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে
এসেছে। নিহত ইমাম মুহিবুর রহমানের দেশের বাড়ি সিলেটের
গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে
ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে
রেখে গেছেন বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই
বসবাস করছেন।
এদিকে নিহত ইমাম মুহিবুর রহমানের নামাজে জানাযা মঙ্গলবার (২৬
সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বুধবার নিউজার্সীর মুসলিম কবর
স্থানে দাফন করা হয়।