NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাইডেন সাহেব আগে ট্রাম্পকে সামলান: ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৭ পিএম

বাইডেন সাহেব আগে ট্রাম্পকে সামলান: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইডেন সাহেব আগে আপনার দেশের ট্রাম্পকে সামলান। আপনার দেশের ট্রাম্পকে সামলিয়ে পরে অন্য দেশের কথা ভাবুন।  বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।    ওবায়দুল কাদের বলেন, ক্যাপ্টেন (শেখ হাসিনা) আসছেন। তিনি ওয়াশিংটনে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই তৈরি হয়ে থাকতে। শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে এবং তারেক রহমানের দুরাচারের বিরুদ্ধে খেলা হবে।  তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রকে ধ্বংস করবে। বিএনপির এক দফা, ২৭ দফা, গণতন্ত্র, ক্ষমতা, রাষ্ট্র মেরামত- সবই ভুয়া। বিএনপি রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্রকে ধ্বংস করবে, গণতন্ত্রকে ধ্বংস করবে। শেখ হাসিনা গণতন্ত্রকে রক্ষা করবেন।  

বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস বলেন অক্টোবরে নাকি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। তারা ঢাকা দখলের পাঁয়তারা করছে। আমরাও অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, কেমনে করে। দেখিয়ে দেব শেখ হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। শেখ হাসিনা ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, শেখ হাসিনা ম্যাজিক মুক্তিযুদ্ধের ম্যাজিক, শেখ হাসিনা ম্যাজিক জাতীয় পতাকার ম্যাজিক, শেখ হাসিনা ম্যাজিক বাংলাদেশের স্বাধীনতার ম্যাজিক, শেখ হাসিনা ম্যাজিকেরই জয় হবে।  তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, দেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই।    ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল শুধু কান্নাকাটি করছেন। এই কান্না এত দিন কোথায় ছিল। যে কিনা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিট আন্দোলন করতে পারেন নাই ফখরুল ইসলাম। সেই ব্যর্থতার জন্য তার পদত্যাগ করা উচিত।